shishuprokash.com


শ্রেনী কক্ষে মোবাইল ফোন পাঠদান ব্যাহত

E-mail Print PDF
শুক্রবার, ১৪ অক্টোবর ২০১১

মাদারীপুর সদর সহ জেলার চারটি উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কক্ষে শিক্ষক-শিক্ষিকারা মোবাইল ফোন ব্যবহারের কারণে পাঠদান মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষকদের ক্লাশ রুমে মোবাইল ফোন ব্যবহারের প্রবনতা বেশী। ছাত্র-ছাত্রীরা ক্লাশে পড়ায় মনোযোগী হলে হঠাৎ কোন শিক্ষকের মোবাইলে রিং বাজে তখন শিক্ষাথর্ীদের মনোযোগ নষ্ট হয়ে যায়। এ সময় শিক্ষকরাও ক্লাশ রুমেই তারা প্রয়োজনীয় কথা সেরে নেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রেণী কক্ষে মোবাইল ফোন ব্যবহারের ওপর স্থানীয় প্রশাসন ও মন্ত্রনালয় থেকে একাধিক বার নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারী করলেও এক শ্রেণীর শিক্ষক কোন ক্রমেই মানছে না।
শিক্ষাথর্ীরা জানায়, ক্লাশ চলাকালে বার বার শ্রেণী শিক্ষক মোবাইলে কথা বললে আমাদের মনোযোগ অন্য দিকে চলে যায়। এতে পড়াশুনার ক্ষতি হলেও আমরা শিক্ষকদের কিছু বলতে পারছিনা। এ ব্যাপারে রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রেণী কক্ষে মোবাইল ফোনে কথা বলা একেবারেই উচিৎ নয় এতে শিক্ষার্থীদের মনোযোগ অন্যদিকে ধাবিত হয়। যে কারনে পড়াশুনার মারাত্মক ক্ষতি হয়। আমরা প্রতিটি বিদ্যালয়ে চিঠি দিয়ে শ্রেণী কক্ষে শিক্ষকদের মোবাইল ব্যবহার না করার নির্দেশনা দিয়েছি। তার পরেও যদি কোন শিক্ষক ক্লাশ রুমে মোবাইল ফোনে কথা বলে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শারমীন আক্তার, শিশু প্রকাশ, মাদারীপুর


blog comments powered by Disqus
 


Content View Hits : 3308069
AddThis Social Bookmark Button

.