শিশুপ্রকাশ, কিশোরগঞ্জ: সারাদিন বাড়ি বাড়ি ঘুরে আর পুরোনো ভাঙ্গা জিনিস পত্র কিনে খোকন আর জহির। এরা দুই ভাইয়ের মধ্যে খোকন বড় যার বয়স বার আর ছোট ভাই জহিরের বয়স মাত্র আট। এ বয়সে যখন তাদের স্কুলে থাকার কথা, তারা এখন বাড়ি বাড়ি ভাঙ্গারির কাজ করে বেড়ায়। তার বাবাও ভাঙ্গারির কাজ করে এবং এবং তার মানুষের বাড়িতে কাজ করে। মা-বাবা আর তিন ভাইয়ের সংসারে বাবা-মার স্বল্প আয় দিয়ে খারচ চালানো সম্ভব নয়। তাই ছোট ভাই রিপন (৬) মাদ্রাসায় লেখাপড়া করলেও বড় দুই ভাই খোকন ও জহির বাবার সাথে কাজে নেমে পড়েছে। কিন্তু কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ঘোড়াকন্দা গ্রামের বাসিন্দা এই দুই ভাই স্বাপ্ন দেখে লেখা পড়া করে বড় ব্যবসায়ী হওয়ার। তারা বলে তারা এখনো বুকে আশা নিয়ে আছে যে তারা লেখা পড়া করতে পারবে। কিন্তু তারা কি আসলেই তাদের স্বপ্ন পূরণ করতে পারবে? সমাজের কেউই কি তাদের জন্য এগিয়ে আসবে না? এমন কিছু হতাশাবার প্রশ্ন নিয়ে বেঁচে আছে তারা। সারাদিন কাজ করে যে ১০০-১৫০ টাকা পায় তা সবটাই মার হাতে তুলে দেয়। প্রায় প্রতিদিনই তাদের মা তাদের দোয়া দেয় বড় হয়ে ভালো মানুষ হওয়ার। এভাকেই হতাশায় জীবন যাপন করছে এই দুই শিশু খোকন আর জহির। তানিশা ওয়াহিদ শিশু সাংবাদিক কিশোরগঞ্জ জেলা








